শপথ নিলেন ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ভিপি শামীম

বিজ্ঞপ্তি

ডিসেম্বর / ০১ / ২০২২

শপথ নিলেন ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ভিপি শামীম
ad-spce

সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।
গতকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বরে) সকাল সাড়ে ১১টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে তাকে শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
এসময় ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আনা মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগমও শপথ নেন।
শপথগ্রহণের সময় সিলেট জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ এবং যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার ড.মোশাররফ হোসেন শুভেচ্ছা বক্তব্যে বলেন, আপনারা তরুন নেতৃত্ব, জনগণ আপনাদের উপর যে দায়িত্ব অর্পন করেছে সেই দায়িত্বগুলো সততা ও নিষ্টার সাথে পালন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে অগ্রণী ভূমিকা পালন করবে। পরিশেষে তিনি ওসমানীনগর উপজেলাবাসীকেও ধন্যবাদ জানান।
প্রসঙ্গত; গত ২ নভেম্বর ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিলেট জেলা যুবলীগের সভাপতি মো.শামীম আহমদ ভিপি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন।
নৌকা প্রতীকে তিনি পেয়েছিলেন ২৮ হাজার ৯৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছিলেন ১৪ হাজার ৬১৬ ভোট।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

শপথ নিলেন ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ভিপি শামীম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মহান বিজয়ের মাস বরণ করলো সিলেট জেলা প্রশাসন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে অদম্য মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বিতরণ করলেন বিভাগীয় কমিশন 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জ আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মটর সাইকেল শোভাযাত্রা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথের উন্নয়নে মুহিবুর রহমানকে নিয়েই কাজ করার প্রতিশ্রুতি দিলেন এমপি মোকাব্বির খান 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কবি সাহিত্যিকরা জাতিকে পথ দেখায় : এড. নাসির উদ্দিন খান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য স্থির করে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে: নূসরাত লায়লা নীরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে স্থগিতাদেশ অমান্য করে বড়ডহর জলমহাল বিক্রি, অতপর অবাধে মাছ নিধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুড়ীতে জালিয়াতির মাধ্যমে জমি দখল করে বিক্রির অভিযোগ 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যাদুকাটা নদীতে শাহ আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতু নির্মান কাজ বন্ধ, জনদূভোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce