মহান বিজয়ের মাস বরণ করলো সিলেট জেলা প্রশাসন

বিজ্ঞপ্তি

ডিসেম্বর / ০১ / ২০২২

মহান বিজয়ের মাস বরণ করলো সিলেট জেলা প্রশাসন
ad-spce

প্রতিবারের ন্যায় মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে সিলেট জেলা প্রশাসন। সিলেট জেলা প্রশাসন এবারও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয়ের মাসকে বরণ করছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়। সেখানে শিল্পকলা একাডেমির শিল্পীরা দেশাত্ববোধক গানের সঙ্গে বর্ণিল নৃত্যে শোভাযাত্রাকে স্বাগত জানান।
সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে রাখেন, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন।
সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট রেন্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ। এই পর্ব পরিচালনা করেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। শোভাযাত্রায় সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে শহিদমিনারের বেদিমূলে শ্রদ্ধা জানানো হয়।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

মহান বিজয়ের মাস বরণ করলো সিলেট জেলা প্রশাসন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে অদম্য মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বিতরণ করলেন বিভাগীয় কমিশন 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জ আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মটর সাইকেল শোভাযাত্রা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথের উন্নয়নে মুহিবুর রহমানকে নিয়েই কাজ করার প্রতিশ্রুতি দিলেন এমপি মোকাব্বির খান 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কবি সাহিত্যিকরা জাতিকে পথ দেখায় : এড. নাসির উদ্দিন খান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য স্থির করে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে: নূসরাত লায়লা নীরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে স্থগিতাদেশ অমান্য করে বড়ডহর জলমহাল বিক্রি, অতপর অবাধে মাছ নিধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুড়ীতে জালিয়াতির মাধ্যমে জমি দখল করে বিক্রির অভিযোগ 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যাদুকাটা নদীতে শাহ আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতু নির্মান কাজ বন্ধ, জনদূভোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কাউন্সিলর কয়েস লোদির অফিসে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির ক্যালিগ্রাফি প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce