জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সৈয়দপুর উপজেলা পরিষদের সংবর্ধনা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

অক্টোবর / ২৮ / ২০২২

জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সৈয়দপুর উপজেলা পরিষদের সংবর্ধনা
ad-spce

সদ্য অনুষ্ঠিত নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে বিজয়ীদের সৈয়দপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার রাতে পৌর কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ (সদর) এর জাতীয় সংসদ সদস্য ও সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুর।
অনুষ্ঠানে সংবর্ধিত হন নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মমতাজুল হক, সংরক্ষিত নারী সদস্য (ওয়ার্ড নং ৪, ৫ ও ৬) সাংবাদিক ইসরাত জাহান পল্লবী ও সৈয়দপুর উপজেলা থেকে নির্বাচিত সদস্য মিজানুর রহমান লিটন।
সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোখছেদুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীদ মাহমুদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার ও সানজিদা বেগম লাকী, পৌরসভার  ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলরবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ এবং রাজনৈতিক নেতৃবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ গণ্যমান্য ব্যক্তি ও এনজিও প্রতিনিধিরা।
প্রধান অতিথি আসাদুজ্জামান নুর এমপি জেলা পরিষদের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে উন্নত সমৃদ্ধ নীলফামারী জেলা গড়তে সর্বাত্মক আন্তরিকতা প্রত্যাশা করেন। তিনি সকলকে সরকারী বরাদ্দ যথাযথভাবে কাজে লাগিয়ে জেলাবাসীর জীবনমান উন্নয়নে নিবেদিত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সার্বিক দিক দিয়ে সারাদেশ সমভাবে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। সেইসাথে স্থানীয় সরকারের প্রতিটি পর্যায়ে আওয়ামীলীগ নেতৃবৃন্দকে নির্বাচিত করে জনসেবার সুযোগ দিতে হবে। তাহলে সরকারের সহায়তা সঠিকভাবে কাজে লাগবে।
সৈয়দপুর উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে অধিকাংশ জনপ্রতিনিধি  আওয়ামীলীগের প্রার্থীদের নির্বাচিত করায় সৈয়দপুরবাসীকে ধন্যবাদ জানান। একইভাবে জেলা পরিষদেও আওয়ামীলীগ নেতৃবৃন্দকে দায়িত্ব পালনে নির্বাচিত করায় চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কাউন্সিলরদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সৈয়দপুর উপজেলা পরিষদের সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দক্ষিণ সুরমায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বৈশ্বিক গ্যাস ও বিদ্যুতের বিপর্যয় থেকে হেফাজতের জন্য মসজিদ সহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়ার আহবান: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুরমা নদীতে সেতু না থাকায় ভোগান্তিতে বাঘা ইউনিয়নের লক্ষাধিক মানুষ!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাবিতে ‘গোঁড়ামি ও অসহনশীলতা রোধে মুহাম্মদ সা: এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে শিক্ষক দিবসে বন্যার্ঢ র‍্যালী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে থানার নবাগত ওসির মতবিনিময় সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে জাল স্ট্যাম্প কোর্টফি সনাক্তে অভিযানে দুজন আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের নতুন ডিজি হামিদুল হক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce