জৈন্তাপুরে আসামপাড়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ২ স্কুল ছাত্র নিহত, গুরুত্বর আহত ১  

বিজ্ঞপ্তি

নভেম্বর / ১৯ / ২০২২

জৈন্তাপুরে আসামপাড়ায়  মর্মান্তিক সড়ক দূর্ঘটনায়  মোটর সাইকেল আরোহী ২ স্কুল ছাত্র নিহত, গুরুত্বর আহত ১  
ad-spce
জৈন্তাপুর উপজেলার শ্রীপুর আসামপাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায়  মোটর সাইকেল আরোহী ২ স্কুল ছাত্র নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুত্বর আহত অপর ১জনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। 
গতকাল ১৮ নভেম্বর শুক্রবার  সকাল আনুমানিক ৯টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের শ্রীপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। 
নিহতরা হলেন গোয়াইনঘাট উপজেলার চৈলাখেল জাফলং বস্তির বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদের পুত্র এবং  জাফলং আমীর মিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র সাকরান হাসান (১৫), একই এলাকার প্রবাসী আকবর আলীর পুত্র এক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র মো: শাহীন আহমদ (১৫)। গুরুত্বর আহত জৈন্তাপুর নিজপাট ইউনিয়নের যশপুর গ্রামের নবু মিয়ার পুত্র মামুন আহমদ (২০)। 
জানাগেছে, নিহত মোটর সাইকেল আরোহী ২ স্কুল ছাত্র জাফলং থেকে জৈন্তাপুরে আসার পথে এবং অপর আহত যুবক মোটর সাইকেল আরোহী জৈন্তাপুর থেকে  জাফলং যাওয়ার পথে আসামপাড়ায় একটি ট্রাক  গাড়ী কে অভার ট্রেকিং করতে গিয়ে দুটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। 
এতে মোটর সাইকেল আরোহী ৩জন দূর্ঘটনার কবলিত হয়ে গুরুত্বর আহত হন। 
স্থানীয় জনতা তাদের-কে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা গুরুত্বর হওয়ায়  তাদের কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।  ওসমানীতে যাওয়ার পর মো: শাহীন আহমদ মারা যান। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে সাকরান হাসান তিনিও মারা যান।  
এই ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ)  গোলাম দস্তগীর আহমেদ জানান, জৈন্তাপুরে শ্রীপুর আসামপাড়া এলাকায় একটি ট্রাক গাড়ি কে ওভারটেকিং করতে গিয়ে এই দূর্ঘটনা ঘটেছে।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করেন। 
মোটর সাইকেল দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

জৈন্তাপুরে আসামপাড়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ২ স্কুল ছাত্র নিহত, গুরুত্বর আহত ১  

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওয়ার্ডে সরকারের উন্নয়ন প্রচার করুন: বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিসিক অন্তর্ভূক্তিতে ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের আনন্দ মিছিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অধ্যাপক ডা. স্বপ্নীলের উদ্যোগে সিলেট স্টেশন ক্লাবে লিভার রোগ বিষয়ক সচেতনতামুলক অনুষ্ঠান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কানাইঘাটে প্রবাসীর জায়গার উপর জোরপূর্বক পাকা ঘর নির্মাণের ঘটনায় আদালতে মামলা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটি গঠন : নেতৃত্বে শাব্বির-আবিদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে মুজিব বর্ষের ঘর ও বর্ডার হাট নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে ইউএনও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উপহার নিয়ে নিহত পুলিশ সদস্য সুমনের পরিবারের পাশে তার সহকর্মীরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট: আখেরি মুনাজাতে শেষ হল ইজতেমা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সলকে নিয়ে লন্ডনে গোলাপগঞ্জ কমিনিটি ট্রাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce