মঙ্গল, আনন্দ নয়, নাম হচ্ছে ‘বৈশাখী শোভাযাত্রা’

পুণ্যভূমি ডেস্ক

এপ্রিল / ০৫ / ২০২৬

মঙ্গল, আনন্দ নয়, নাম হচ্ছে ‘বৈশাখী শোভাযাত্রা’
ad-spce

‘আনন্দ শোভাযাত্রা’, ‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, এবার থেকে বাংলা নববর্ষের শোভাযাত্রার নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’।

আজ রোববার সচিবালয়ে এক সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, ‘নাম (শোভাযাত্রার নাম) নিয়ে একটা বিতর্ক, এই বিতর্ক আমরা অবসান করতে চাই। অবসান করে আমরা সিদ্ধান্ত নিয়েছি মিটিংয়ে। এটা নিয়ে আগেও বড় মিটিং করেছি, এবার থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত আছে—আমরা এটাকে আনন্দ শোভাযাত্রাও বলব না, মঙ্গল শোভাযাত্রাও বলব না।’
মন্ত্রী বলেন, ‘শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সঙ্গে। এখানে সমস্ত সাংস্কৃতির প্রদর্শন থাকবে। যার যার মতো ঢোল-বাদ্য, পোশাক-আশাক নিয়ে একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে “বৈশাখী শোভাযাত্রা”।’

নিতাই রায় চৌধুরী বলেন, বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী আনন্দ—সবকিছুতে তাঁরা বৈশাখকে হাইলাইট করতে চান, এটা তাঁদের সিদ্ধান্ত।

নাম বৈশাখী শোভাযাত্রা করায় ইউনেসকোর স্বীকৃতির বিষয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইউনেসকোকে জানিয়ে দেওয়া হবে, এ দেশে এখন থেকে বৈশাখী শোভাযাত্রা হবে, এটাই ঐতিহ্য। বৈশাখের শোভাযাত্রাকে ইউনেসকো স্বীকৃতি দিয়েছে, এটা হলো মৌলিক দিক।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

মঙ্গল, আনন্দ নয়, নাম হচ্ছে ‘বৈশাখী শোভাযাত্রা’

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লাইনে মোটরসাইকেল দাঁড় করিয়ে গেস্ট হাউজে রাত কাটালেন চালকরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নিখোঁজ পাইলটকে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র, চলছে তুমুল লড়াই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চলতি মৌসুমের রেকর্ড চুয়াডাঙ্গায় তাপমাত্র ৩৯.৭ ডিগ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লাইসেন্স ছাড়া বা ভুল ক্যাটাগরির যান চালালে জেল-জরিমানা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শুধু ব্যক্তি স্বার্থে নয়, দেশের সব মানুষের স্বার্থে যেন জ্বালানী ব্যবহারে আমরা সাশ্রয়ী হই : বাণিজ্য মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কমে যাচ্ছে কর্মঘণ্টা, বিয়েতে করা যাবে না আলোকসজ্জা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশি ৬ জাহাজের ৫টির চালানই বাতিল, কারণ কী?

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce