সিলেট - ২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের
সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন,রাষ্ট্র নাগরিকদের সমান
অধিকার নিশ্চিত করতে চায়,এজন্য সচ্ছতা ও জবাবদিহিতা না থাকলে সরকার ও
রাষ্ট্রের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন,এলাকায়
এলে উন্নয়ন হয়নি শুনে লজ্জিত হই। কাজের তুলনায় বরাদ্দ কম আসে। যার কারণে
অপর্যাপ্ত থেকে যায়, সাধারণ মানুষের কথা বিবেচনা করে সব সময়ই নিজে চলার
চিন্তা করি,দূর্নীতি আমাদের সাফল্যের অংশ হতে পারে না,তাই দূর্নীতিবাজের
বিরুদ্ধে অতীতের তুলনায় আজ তৎপর রয়েছেন বলে জানান তিনি।
শনিবার
দুপুরে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের নিয়ামতপুর গ্রামবাসীর সাথে
মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ
অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যাংকার তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক
মোসাদ্দেক হোসেন সাজুল,দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আব্দুর রহিম,দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন
আজাদ,আওয়ামীলীগ নেতা ও যুক্তরাজ্য প্রবাসী সমছু মিয়া লয়লুছ,শেখ শহীদ ইসলাম
প্রমুখ।