সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ সফল জননী নারী ক্যাটাগরীতে জয়ীতা
হয়েছেন জেলার দিরাই উপজেলার রফিনগর গ্রামের বেগম হাজেরা হাশেম। তিনি মৃত
আবুল হাসেম তালুকদার এর স্ত্রী।
শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা শ্লোগানকে সামনে রেখে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায়
শুক্রবার
৯ ডিসেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক
অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ
পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক
কার্যক্রমের আওতায় তাঁকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা
প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা
প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। সহকারী কমিশনার ইফতিসাম
প্রীতির সঞ্চালনা অনুষ্ঠানে আরো উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)
বিজন কুমার সিংহ; অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক; মহিলা বিষয়ক
অধিদপ্তর, সুনামগঞ্জের উপপরিচালক এজেএম রেজাউল আলম, জেলা পরিবার পরিকল্পনা
বিভাগের উপপরিচালক বিকাশ কুমার দাশসহ অন্যান্যরা।