শাবি প্রতিনিধি
অক্টোবর / ২৬ / ২০২২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে।
বুধবার
(২৬ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভলিবল গ্রাউন্ডে এ প্রতিযোগিতার
উদ্বোধন ঘোষণা করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
উদ্বোধনকালে
কোষাধ্যক্ষ বলেন, খেলাধূলা জীবনের একটা অংশ। লেখাপড়ার পাশাপাশি
শিক্ষার্থীদের খেলাধুলারও প্রয়োজন আছে। সুন্দর ও মনোরম পরিবেশে যাতে খেলা
সম্পন্ন হয় আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। সবাই নিজেকে ভালোবাসুন,
ক্যাম্পাসকে ভালোবাসুন। সবার জন্য শুভ কামনা করছি।
এসময় আরো উপস্থিত
ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা
পারভীন, প্রক্টর সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল ও শারীরিক শিক্ষা
দপ্তরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া প্রমুখ।
উদ্বোধনী খেলায়
বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি)
বিভাগ ও ওশেনোগ্রাফি (ওসিজি) বিভাগের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।