সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

নভেম্বর / ০৬ / ২০২২

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ad-spce

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা সুহেল আহমদ বলেছেন, দেশের শ্রমজীবী মানুষরা সমাজ-রাষ্ট্রে চরম অবহেলিত। অথচ তাদের শ্রম ও ঘামে রাষ্ট্র সচল থাকে। দেশের সামগ্রিক পরিস্থিতির পরিবর্তনের জন্য শ্রমজীবী মানুষদের গুরুত্ব দিতে হবে। শ্রমজীবী মানুষের প্রাপ্য অধিকার, ভালোবাসা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। তাদের প্রতি সকলকে মানবিক হতে হবে।
তিনি আরোও বলেন, সমাজের অধিকাংশ শ্রেণীর লোকেরা বিভিন্ন ভালো ভালো হাসপাতাল কিংবা ক্লিনিকে চিকিৎসা নিলেও অসহায় গরীব শ্রমজীবী মানুষেরা সেই সুযোগটুকুও পায় না। আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই সব শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে চাই, যাতে তারা চিকিৎসার অভাবে কষ্ট না পায়।
মাওলানা সুহেল আহমদ গতকাল শুক্রবার (৪ নভেম্বর) নগরীর দক্ষিণ সুরমার নবগঠিত ৪১ ওয়ার্ডে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিত শ্রমজীবী মানুষের কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষজ্ঞ চিকিৎসক টীমের সমন্বয়ে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে সকাল থেকে দিনভর ৫ শতাধিক রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়।
পশ্চিমভাগ এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল কাদির হিরন’র সভাপতিত্বে ও ৪১ নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমান এর পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারী কফিল উদ্দিন আলমগীর, দক্ষিণ সুরমা থানা শাখার উপদেষ্টা কাজী জাফর আহমদ, আজাদ আহমদ, ৪১ নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী আব্দুস সুবহান, শ্রমিক নেতা সামাদ আহমদ, লুৎফুর রহমান, শাহজাহান, মুহিবুর রহমান, আখলাকুর রহমান।
এলাকার মুরব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন, জামাল আহমদ, ইউনুছ মিয়া, রেজা মিয়া, আফরোজ মিয়া, ইফতেখার আহমদ মুক্তা, সেলিম আহমদ, তফুর মিয়া প্রমুখ।

ad-spce

মহানগর

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এডভোকেট জালাল উদ্দিন এপেক্স জেলা ৪ এর গভর্নর নির্বাচিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র মুহিবুর রহমান এর সম্মানে জানাইয়া গ্রামের সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে চলন্ত সিএনজি চালিত অটোরিকশা সিলিন্ডার বিস্ফোরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে ইয়াবার চালানসহ আটক ১

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মিশফাক আহমেদ মিশুর মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিশফাফ আহমেদ চৌধুরী মিশুর মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের শোক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সমবায় গঠনে কাজ করতে যুব সমাজের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মিশফাক আহমেদ মিশু'র মৃত্যুতে সিলেট জেলা আ'লীগের শোক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গুরুদেবের আকাঙ্খা এবং বাঙ্গালীর সাধনাকে ধারণ করে স্মৃতিধন্য হয়ে আছে শ্রীভ‚মি: কামরুল ইসলাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce