বিজ্ঞপ্তি
অক্টোবর / ৩১ / ২০২২
বাংলাদেশ পোয়েটস্ ক্লাব সিলেট বিভাগীয় সভাপতি সাংবাদিক হৃষীকেশ রায় শংকরের
সভাপতিত্বে সিলেট সাহিত্য ও সাংস্কৃতিক মহাসম্মেলনের প্রস্তুতি সভা গতকাল
৩০ অক্টোবর রবিবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায়
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের চেয়ারম্যান
কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন সিলেট জেলা সভাপতি কবি
সিরাজুল হক, সাধারণ সম্পাদক কবি কামাল আহমদ, মহিলা সম্পাদক কবি সুরাইয়া
পারভীন লিলি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছড়াকার তারেশ কান্তি তালুকদার,
পারভেজ হাসান সাগর, আলী হোসেন, বাবলু মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে কবি কামাল
আহমদের প্রস্তাবে এবং সর্বসম্মতিক্রমে রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরীকে
আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট সিলেট সাহিত্য ও সাংস্কৃতিক মহাসম্মেলন উদযাপন
কমিটি গঠন করা হয়।