সুনামগঞ্জের শান্তিগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান
এমপি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে
ভাসছে।
এখন ঘরে ঘরে বিদ্যুৎ।
শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছেন। প্রধানমন্ত্রী শেখ
হাসিনা বিশ্বের কাছে বাংলাদেশকে উন্নয়নের রোল মডলে হিসেবে তুলে ধরতে কাজ
করে যাচ্ছেন এবং তিনি সফল হয়েছেন।
দেশে
একসময় বিদ্যুৎ ছিল না উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন,এখন ঘরে ঘরে
বিদ্যুৎতের আলে জ্বলে। খাদ্যের অভাব ছিল এখন তা নেই। সব ক্ষেত্রেই উন্নতি
হয়েছে তা দৃশ্যমান। সব কথার শেষ কথা প্রধানমন্ত্রী বাংলাদেশকে যেভাবে
উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন যা অতীতের কোনো সরকার পারেনি।
মঙ্গলবার
(১৫ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আওয়ামীলীগের ত্রি
বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম
এ মান্নান এমপি।
তিনি আরও
বলেন,দেশের মানুষ আবারও শেখ হাসিনাকে বিপুল ভোটে নির্বাচিত করে ক্ষমতায়
আনবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি খুব কাছ থেকে দেখেছি। দেশের মানুষের
প্রতি তার ভালোবাসা অপরিসীম। বিএনপি এখন মাথাবিহানী, তারা কখনও ক্ষমতায়
আসতে পারবে না। বিএনপি আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে তার
প্রমান বিএনপি নিজেই।
এছাড়াও
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুল সামাদ আজাদ ডন,
সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদর্য মহিবুর রহমান মানিক, সংরক্ষিত আসনের সংসদ
সদস্য অ্যাড. শামীমা শাহরিয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর
রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ।