সুনামগঞ্জ প্রতিনিধি
নভেম্বর / ০৭ / ২০২২
কয়লা উত্তোলন করতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে ভারতীয় বিএসএফ তিন বাংলাদেশীকে আটকের পর পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন চাঁনপুর বিওপি কমান্ডারের কাছে হস্তান্তর করার সত্যতা নিশ্চিত করেছে চানপুর
বিওপির কামান্ডার নায়েক সুবেদার নির্মল।
তিন বাংলাদেশীরা হল,উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মৃত হজরত আলীর ছেলে মো: আশুক মিয়া (২২),মৃত আব্দুল কাদেরের ছেলে মো: নাজির হোসেন (১৮) ও পিতা মোঃ সামসুদ্দিনের ছেলে মোঃ জসিম মিয়া (১৯)।
বিজিবি ও স্থানীয় এলাকাবাসীরা জানায়,
উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তের চাঁনপুর বিওপির সীমান্ত পিলার ১২০০/৫-এস দিয়ে সকাল ১০টায় স্থানীয় কয়লা চোরাচালানীদের প্ররোচনায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কয়লা উত্তোলনের জন্য ৮শত গজ ভারতে অভ্যন্তরে ১৫-২০ জনের একটি দল লাইলট নামক স্থানে প্রবেশ করলে ১৯৩ বিএসএফ ব্যাটালিয়ন এর অধীনস্থ রাজাই বিএসএফ ক্যাম্পের টহল দল তিন বাংলাদেশী
কে আটক করে। বাকীরা পালিয়ে যায়। পরে রাজাই বিএসএফ ক্যাম্প কমান্ডার কর্তৃক চাঁনপুর বিওপি কমান্ডারকে বিষয়টি বিকেল ৫ টায় অবহিত করে। পরবর্তীতে সন্ধ্যা ৬ ঘটিকায় বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী নাগরিকদেরকে বিএসএফ চাঁনপুর বিওপি কমান্ডার এর নিকট ফেরত প্রদান করেন। আরও জানাযায়,সীমান্ত এলাকার লাউড়েরগড় থেকে বাগলী পর্যন্ত ৬ বিজিবি ক্যাম্প এলাকা চারাগাও,বড়ছড়া,
চাঁনপুর এলাকা দিয়ে সীমান্তের চিহ্নিত চোরাকারবারিরা মদ,গাজা,কয়লাসহ মাদকদ্রব্য বাংলাদেশ এনে দেশের বিভিন্ন এলাকায় পাচার করছে। ঐসব মাদক ব্যবসায়ী ও চোরাচালানীদের দমন করতে স্থানীয় এলাকাবাসী দাবী জানিয়েছেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)অধিনায়ক
মো: মাহবুবুর রহমান অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থাকায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে নজরদারী বাড়ানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক।