গোলাপগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

নভেম্বর / ১৪ / ২০২২

গোলাপগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত
ad-spce

সিলেটের গোলাপগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে 'আগামীতে নিজের সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন' স্লোগানকে সামনে রেখে র‌্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সকাল ১০টায় বাংলাদেশ ডায়াবেটিস সমিতি অনুমোদিত গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে ও সেন্টারের পরিচালক ডাঃ শাহিন আহমেদ এর তত্ত্বাবধানে র‌্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়। র‌্যালিটি গোলাপগঞ্জ পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। এসময় ডায়াবেটিস প্রতিরোধে করণীয়মূলক লিফলেট বিতরণ করা হয়। পরে বেলা ১১টায় উপজেলার বাঘা ইউনিয়নের পরগনা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় ২০০জন রোগীকে বিনামূল্যে ঔষধ সহ ডায়াবেটিসের চিকিৎসা সেবা দেওয়া হয়। এসময় পৃথক কর্মসূচীতে উপস্থিত ছিলেন - গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের পরিচালক, ডায়াবেটলজিস্ট, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাঃ শাহিন আহমেদ, বাঘা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছামাদ, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, ইউপি সদস্য কামাল আহমদ, সাবেল আহমদ, বিশিষ্ট সমাজসেবক আবদুল আহাদ, আনা মিয়া, গোলাপগঞ্জ কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সাধারন সাধারণ সম্পাদক মোহাম্মদ ছালিক আহমদ প্রমুখ।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

গোলাপগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ডায়াবেটিস সুনিয়ন্ত্রিত রাখতে পারলে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব: অধ্যাপক ডা. এম. এ. আহবাব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জমি ও দোকান দখলে নিয়ে বিধবা বৃদ্ধা মাকে তাড়িয়ে দিয়েছে ছেলেরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কুরআন-হাদীসের পাশাপাশি যুগোপযোগী জ্ঞানার্জনে মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে: মাহমুদুর রহমান দিলাওয়ার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের ফুটপাতের হকাররা ব্যবসার আড়ালে তীর জুয়ায় জড়িয়ে পড়ছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাবি কর্মচারীদের মানববন্ধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ: বিশ্বব্যাংক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

খাদ্য উৎপাদন বাড়াতে সিলেট বিভাগে রবি মৌসুমে প্রণোদনা পাচ্ছেন ৫০ হাজার কৃষক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জামায়াত আমিরের ছেলে রাফাত ফের দু’দিনের রিমান্ডে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce