বিজ্ঞপ্তি
ডিসেম্বর / ১০ / ২০২২
ইন্ট্যারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন সিলেট বিভাগীয়
কমিটির উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে এক র্যালী ও সভা
অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) ভাতালীয়াস্থ অস্থায়ী কার্যালয় থেকে
একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে ভাতালীয়স্থা কার্যালয়ে এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘মানব-মর্যাদা,
স্বাধীনতা আর ন্যায়পরায়ণতা, দাঁড়াব সকলেই অধিকারের সুরক্ষায়।’ তাই সমাজকে
সচেতন করে তোলার পাশাপাশি মানুষের মৌলিক অধিকার রক্ষায় মানবাধিকার কর্মীদের
নিস্বার্থ ভাবে কাজ করার অনুরোধ করা হয়।
সিলেট বিভাগীয় কমিটির সভাপতি
মির্জা এম.এস হোসেন এর সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় অংশ নেন
সিলেট বিভাগীয় কমিটির কার্য্য নির্বাহী কেন্দ্রীয় কমিটির সদস্য ইমামুল হক,
সিনিয়র সভাপতি আকাব উদ্দিন পলাশ, সহ সভাপতি সৈয়দ নাজমুল হক, সাধারণ
সম্পাদক আব্দুল ওয়াদুদ, অর্থ সম্পাদক সব্যসাচী দেবরায়, প্রচার সম্পাদক সুমন
মিয়া, সদস্য মিলন আহমদ, লিটন আহমদ, সোয়েব আহমদ, উসামা আহমদ (মহানগর কমিটি)
প্রমুখ।