জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন ওসি সঞ্জয় চক্রবর্তী

বিজ্ঞপ্তি

ডিসেম্বর / ১০ / ২০২২

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন ওসি সঞ্জয় চক্রবর্তী
ad-spce

যোগদানের দুই মাসেই জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী। ইতোমধ্যে নিজের কর্মদক্ষতা ও বিভিন্ন ভালো কাজ করে সঞ্চয় চক্রবর্তী প্রশংসিত হয়েছেন সর্বমহলে। ওসি হিসেবে কমলগঞ্জ থানায় যোগদানের পর থেকেই কমে গেছে দালালদের দৌরাত্ম্য। সেবা প্রার্থীরা দালাল ছাড়াই নির্দ্বিধায় থানায় আসা-যাওয়া করতে পারছেন। জিডি করতেও এখন আর টাকা লাগছে না থানায়। নারী-পুরুষ সবাই অনুমতি ছাড়াই প্রবেশ করছেন ওসির রুমে। মাদক আর চুরি-ছিনতাই থেকে গোটা থানা এলাকা এখন অনেকটাই অপরাধমুক্ত।
চলতি বছরের ১৮ অক্টোবর কমলগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দেন সঞ্জয় চক্রবর্তী। তার যোগদানের পরই যেন রাতারাতি পাল্টে গেছে কমলগঞ্জ থানার দৃশ্যপট। থানার ভেতরে বাইরে পরিবর্তন লক্ষণীয়। থানার সৌন্দর্য্য আগের চেয়ে অনেক সুন্দর করে তোলেছেন তিনি। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঔর গ্রামের বাসিন্দা সঞ্জয় চক্রবর্তী এর আগে জুড়ি থানার অফিসার ইনচার্জ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
আলাপকালে কমলগঞ্জ পৌর এলাকার বাসিন্দা সাজু মিয়া, কয়ছর আহমেদ, নাদিম মিয়া বলেন, ‘কমলগঞ্জ থানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এত সুন্দর কর্মযজ্ঞ কখনো দেখিনি। থানার বর্তমান কাজ দেখে মনটা ভরে যায়। পুলিশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে যায়।’
আলীনগরের বাসিন্দা আকাশ আহমেদ বলেন, ‘জনপ্রত্যাশা পূরণে এ ওসির ভ‚মিকা প্রশংসনীয়। আগে থানার ভেতরে ঢুকতে অনুমতি নিতে হতো। সবাই এখন জনগনের সঙ্গে ভালো ব্যবহার করে।’
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘কমলগঞ্জে এসেই সমস্যার মূলে হাত দিয়েছি। এক্ষেত্রে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশনা তাকে অনুপ্রাণিত করেছে। তার দিকনির্দেশনাগুলো যথাযথ মেনে চলার চেষ্টা করেছি। থানায় আসা সেবা প্রার্থীদের সব ধরনের সহযোগিতার জন্য থানার সকল অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে। যতদিন এই থানায় আছি জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাব। কোনো অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।’

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন ওসি সঞ্জয় চক্রবর্তী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলার মানবাধিকার দিবস পালন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সিলেট জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে লাঠি মিছিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

টাউন কো-অপারেটিভ সোসাইটির বৈধ নির্বাচন নিয়ে অপপ্রচার চালানো হয়েছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইন্ট্যারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশনের আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্র সকল নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করতে চায় - মোকাব্বির খান এমপি 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সিলেট মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিকৃবির নবনিযুক্ত ভিসি প্রফেসর ডা. জামাল উদ্দিন ভুঞা কে বৃহত্তর কুমিল্লা কল্যান সমিতির সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জ জেলার ‘শ্রেষ্ঠ সফল জননী’ দিরাইর হাজেরা হাশেম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce