বিজ্ঞপ্তি
ডিসেম্বর / ১০ / ২০২২
সকলের জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার মূল প্রতিপাদ্যকে সামনে
রেখে ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও পথসভা করেছে
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখা। শনিবার (১০ ডিসেম্বর) দুপুর
১২টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ থেকে বর্ণাঢ্য র্যালী হয়ে নগরীর
বিভিন্ন পয়েন্ট পদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত পথ
সভা অনুষ্ঠিত হয়।
শাহিনুল ইসলাম এপিপি এর সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক হাবিবুর রহমান খোকন এর সঞ্চালনায় র্যালী ও পথ সভায় উপস্থিত ছিলেন
মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, কেন্দ্রীয়
বিশেষ প্রতিনিধি অধ্যাপক ইসলাম উদ্দিন, চাতক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান
লিপি বেগম, সহ-সভাপতি মোহাম্মদ কবির হোসেন খান, আনোয়ার ছিদ্দিকী, মোহাম্মদ
আমিরনুর রশীদ (লািহন), রুকন উদ্দিন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা
জামাল আহমদ বেগ, মোশারফ হোসেন মুরাদ, সহ সাংগঠনিক সম্পাদক তয়েবুর রহমান
ভূইয়া, শাহরিয়ার আহমদ, অর্থ সম্পাদক আমিনুর ইসলাম, দপ্তর সম্পাদক মো: নাসির
উদ্দিন বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সাফায়েত আলী মজুমদার, আইন
বিষয়ক সম্পাদক এডভোকেট মো: তাজ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা বেগম,
আন্তর্জাতিক সম্পাদক খলিল মিয়া, সহ আন্তর্জাতিক সম্পাদক আবু বক্কর, তথ্য
প্রযুক্তি বিষয়ক সম্পাদক-জিহাদ আল মাহিদ,ধর্ম বিষয়ক সম্পাদক মো: নাসির
উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক তাহমিদুর রহমান, দূযোগ ও প্রাণ বিষয়ক সম্পাদক
সাইদুর রহমান অলিদ, নির্বাহী সদস্য মোস্তফা হোসেন সম্রাট, মো: আব্দুস
সামাদ।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন
বিশ্বনাথ উপজেলার সাধারণ সম্পাদক রুহেল আহমদ, লামিয়া ইসলাম, শাকিলা আক্তার,
রাসেল আহমদ, আব্দুল্লা আল শুভ, বিপেশ দাস, ফারহান আহমদ ইমন সহ প্রমুখ।