শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান’র নবীনবরণ ও ডাস্টবিন সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে সংগঠনের প্রচার সম্পাদক আবু রায়হান এ বিষয়টি জানান।
আবু রায়হান বলেন, শুক্রবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় স্বপ্নোত্থান। এর আগে বিকাল ৩ টা থেকে জুনিয়রদের সাথে নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডাস্টবিন ব্যবহারে সচেতনতামূলক ব্যানার টাঙানো হয়।
নবীনবরণ অনুষ্ঠানে স্বপ্নোত্থানের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মাইবম দর্পণ সিংহ বলেন, 'নবীনদেরকে স্বপ্নোত্থান পরিবারে স্বাগত জানাতে আমাদের এই আয়োজন। এর পাশাপাশি ডাস্টবিন সচেতনতা ক্যাম্পেইন এর মাধ্যমে আমরা ক্যাম্পাসের সকলকে ডাস্টবিন ব্যবহার সম্পর্কে সচেতন করার চেষ্টা করেছি। আশা করি, আমাদের নবীন সদস্যরা মানবতার এই জয়যাত্রা অব্যাহত রাখবে।'