শেখ হাসিনার কর্মী হয়ে আপনাদের ভালবাসা নিয়ে কাজ করতে চাই : ডা. আরমান আহমদ শিপলু

বিজ্ঞপ্তি

ডিসেম্বর / ০১ / ২০২২

শেখ হাসিনার কর্মী হয়ে আপনাদের ভালবাসা নিয়ে কাজ করতে চাই : ডা. আরমান আহমদ শিপলু
ad-spce

সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, আমার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী হয়ে আমৃত্যু কাজ করেছেন। বাবার বর্নাঢ্য রাজনৈতিক জীবনে এলাকার মানুষ সবসময় পাশে ছিলেন। পূণ্যভূমি সিলেটের আপামর জনসাধারণ বাবার প্রতি ভালবাসা দেখিয়েছেন। আমি ও আপনাদের ভালবাসা নিয়ে পথ চলতে চাই। আপনাদের সহযোগিতা ও পবিত্র মাটি সিলেটের মানুষের ভালবাসাকে সাথী করে বঙ্গবন্ধুর আদর্শের এক সৈনিক হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মী হয়ে কাজ করতে চাই।
তিনি (১ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে মহান বিজয়ের মাস ডিসেম্বর বরণ উপলক্ষে গ্রেটার সিলেট ফ্রেন্ডস ক্লাব ইউকে এর সহযোগিতায় নগরীর ঐতিহ্যবাহী কীন ব্রিজ সংলগ্ন এলাকায় ছড়ারপাড়, মাছিমপুর, কামালগড়, চালিবন্দর ও কাষ্টঘর এলাকার মুরুব্বি ও যুব সমাজের প্রতিনিধিদের নিয়ে শীতবস্ত্র বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম খান কয়েছের সভাপতিত্বে ও মাছিমপুর মহল্লার মুরুব্বি সাংবাদিক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুর রহমান। এসময় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও মুরুব্বি হাজী দেলোয়ার হোসেন, কামালগড় মহল্লার মুরুব্বি সৈয়দ নুরুল ইসলাম বাবলা, চালিবন্দর মহল্লার মুরুব্বি ধনেষ ঘোষ, ছড়ারপাড় মাদ্রাসার সেক্রেটারী এম এ মতিন, আওয়ামী লীগ নেতা দিবাকর ধর রাম, দিলীপ মিয়া, আব্দুল আজিজ, মাহমুদ আলী, নুরুল ইসলাম বাবু মিয়া, ফারুক আহমদ, জামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং দশ জন তরুণ স্বেচ্ছায় রক্তদান করেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

শেখ হাসিনার কর্মী হয়ে আপনাদের ভালবাসা নিয়ে কাজ করতে চাই : ডা. আরমান আহমদ শিপলু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিবিএ নির্ধারণী নির্বাচনে জালালাবাদ গ্যাস কর্মচারী লীগের নিরঙ্কুশ জয় লাভ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নতুন জাতের ধান বীজ বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথ পৌরসভার নবনির্বাচিত মেয়র কাউন্সিলরদের শপথ গ্রহণ 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নিসচা’র ২৯তম প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে মহানগর শাখার বর্ণাঢ্য র‌্যালি ও ছাগল বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গ্যাস ও বিদ্যুতের দাম সরাসরি বাড়ানোর বিষয়ে সরকারের কাছে ক্ষমতা নেয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লালদিঘীরপাড় নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শপথ নিলেন ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ভিপি শামীম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মহান বিজয়ের মাস বরণ করলো সিলেট জেলা প্রশাসন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে অদম্য মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বিতরণ করলেন বিভাগীয় কমিশন 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce