সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দেশীয় চোলাই মদ ও মদ তৈরীর
উপকরণ সহ ৬ মাদক কারবারীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। আটককৃত
মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ৬২ হাজার টাকা।
আটককৃতরা
হল,উপজেলার সদর ইউপির রতনশ্রী গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে রুকেছ আমীন
(৩৩), একই গ্রামের মৃত রামজি রবি দাসের ছেলে বিমল রবি দাস (৪৫),
সুর্য্যরেগাঁও গ্রামের মৃত বদু দাসের ছেলে শ্যামল দাস (২৫), একই গ্রামের
বাবু লাল রবি দাসের মেয়ে সীমা রবি দাস (২৫), সুনিল রবি দাসের মেয়ে শাপলা
রবি দাস (১৯), শীমল রবি দাসের মেয়ে লাকী দাস (৩৬)।
পুলিশ
সুত্রে জানা গেছে,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেনের
দিক নির্দেশনায় সোমবার বিকেলে উপজেলার রতনশ্রী গ্রামের বিমল রবি দাসের
বাড়ির আঙ্গিনা থেকে তাহিরপুর থানার এসআই মোঃ নাজমুল হকের নেতৃত্বে সঙ্গীয়
ফোর্সসহ গোপন সংবাদের মাধ্যমে ৫০ লিটার চোলাই মদ, ৭ শত ৯০ লিটার (ওয়াস)
মদসহ মাদক তৈরীর বিভিন্ন উপকরণ সামগ্রী আটক করা হয়েছে। এর সাথে জড়িত থাকা
নারীসহ ৬ মাদক কারবারীকে আটক করা হয়।
তাহিরপুর
থানার এসআই মোঃ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান,মাদকদ্রব্যসহ এর সাথে
জড়িত কারবারীদের আটক করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে
প্রেরণ করা হয়েছে।