বালাগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

নভেম্বর / ১৬ / ২০২২

বালাগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত
ad-spce

সিলেট জেলার বালাগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ-২০২২ গত ১৪ নভেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনে এমপি হাবিবুর রহমান হাবিব।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেটের জেলা কমান্ড্যান্ট মোঃ ফয়সাল হোসেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তকুর রহমান মফুর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মলচন্দ্র বণিক, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী, পল্লী সঞ্চয় ব্যাংক বালাগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহিবুর রহমান, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক বালাগঞ্জ শাখার ব্যাবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মোহম্মদ হারুন রশীদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মাহমুদুল হক কোরেশী। প্রতিবেদন পাঠ করেন আনসার-ভিডিপি’র দলনেতা ও দলনেত্রী। সমাবেশে বালাগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি বাহিনীর সকল সদস্য, সদস্যা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তাগণ আনসার ও ভিডিপি বাহিনীর দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ, আর্ত সামাজিক উন্নয়ন, সংগঠন জোরদার করণ, নিজ নিজ কর্ম দক্ষতা অনুযায়ী কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে বক্তব্য প্রদান করেন। বিশাল বাহিনীর কার্যক্রম, অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান, মেধা বিকাশ কাজে লাগিয়ে দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতাকে আরও গতিশীল, স্বচ্ছ এবং সক্রিয় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সক্ষম হবে ইনশাআল্লাহ। এভাবে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে এ বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

বালাগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ ৬ জনকে আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন শেখ হাসিনা যা অতীতের কোনো সরকার পারেনি: পরিকল্পনা মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কুষ্টিয়ায় বাউলদের উপর হামলার প্রতিবাদে সিলেটে ‘গান মিছিল’

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের মানুষ শেখ হাসিনাকে বিপুল ভোটে নির্বাচিত করে আবারও ক্ষমতায় আনবে: নুরুল ইসলাম নাহিদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুড়ী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবিরের যোগদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে মাদক বিরোধী সমাবেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পুরস্কার বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রধানমন্ত্রীর সাথে জেলা ও মহানগর আওয়ামী লীগের সৌজন্য সাক্ষাৎ জনগণকে সাথে নিয়ে আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কিডনি ফাউন্ডেশন সিলেটের ইউকে চ্যাপ্টারের আনুষ্ঠানিক উদ্বোধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce