বেআইনিভাবে সেবা খাতে ধর্মঘট ডাকলে জেল-জরিমানা

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ৩১ / ২০২২

বেআইনিভাবে সেবা খাতে ধর্মঘট ডাকলে জেল-জরিমানা
ad-spce

বেআইনিভাবে সেবা খাতে ধর্মঘটে ডাকলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের বিধান রেখে অত্যাবশ্যকীয় পরিসেবা আইন ২০২২-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে জনজীবন ব্যাহত হয় এমন কোনো ক্ষেত্রে ইচ্ছা করলেই ধর্মঘট বা হরতাল ডাকা যাবে না। সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২১ সালের ৪ অক্টোবর মন্ত্রিসভা এই আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছিল। খসড়াটি এখন চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে সংসদে যাবে। এরপর গেজেট আকারে এটি জারি করবে সরকার। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনটিতে ১৪টি ধারা আছে। ৪ নম্বর ধারায় বলা হয়েছে সরকার কোন বিষয়গুলোকে অত্যাবশ্যকীয় পরিসেবা হিসেবে ঘোষণা করবে। ৫ ধারায় বলা হয়েছে, কিছু চাকরিতে কর্মরতদের নির্দিষ্ট এলাকা ত্যাগ না করার ক্ষমতা, আরেক ধারায় বলা হয়েছে ধর্মঘট, লকডাউন বা লে-অফ নিষিদ্ধ করার কথা। অনেক সময় শিল্প প্রতিষ্ঠানে লে-অফ বা নক আউট করা হয়। সরকার যদি মনে করে এগুলো জাস্টিফায়েড না তাহলে এগুলো নিষিদ্ধ করতে পারবে। যে সেবাগুলোকে সরকার মনে করবে অত্যাবশ্যকীয় পরিসেবা সেগুলোর নাম ঘোষণা করা যাবে। কয়েকটি সেবার নাম এখানে উল্লেখ করা আছে। যেমন ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ই-কমার্স, ইলেকট্রনিক ও ডিজিটাল সেবা। সরকার মনে করে এই সেবাগুলো যখন খুশি তখন বন্ধ করে দিতে পারবে না।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, দ্বিতীয়ত, ডিজিটাল আর্থিক সেবা যেমন মোবাইল আর্থিক সেবা, বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ, বিপণন এবং এর সঙ্গে যোগ করা হয়েছে গ্যাস ও কয়লা। এগুলো অত্যাবশ্যক সেবা। এগুলোর বিষয়ে যদি কোনো অচলাবস্থা তৈরি হয় সেক্ষেত্রে সরকার ইন্টারফেয়ার করতে পারবে। এক্ষেত্রে রাষ্ট্রীয় কল্যাণে সরকার যেভাবে নির্দেশ দেবে সেভাবে পরিচালিত হতে হবে।
তিনি বলেন, স্থল, জল, রেল ও আকাশপথের যাত্রী বা পণ্য সেবাও অত্যাবশ্যকীয় পরিষেবা বলে পরিচিত হবে। স্থল, সমুদ্র, নদী বা বিমানবন্দরের পণ্য খালাস, সশস্ত্র বাহিনীর পরিচালনায় কোনো প্রতিষ্ঠান বা এ সংক্রান্ত পরিষেবা।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

বেআইনিভাবে সেবা খাতে ধর্মঘট ডাকলে জেল-জরিমানা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অবসরে পাঠানো হলো পুলিশের আরও ২ কর্মকর্তাকে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পরমাণু বোমাবাহী ৬ বি-৫২ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে পণ্যবাহী পরিবহন ধর্মঘট চলছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা মামলা: ৬ আসামির যাবজ্জীবন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইমরান খানকে বহনকারী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাংবাদিকের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট সাহিত্য ও সাংস্কৃতিক মহাসম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইমাম সমিতির ফিকাহ সেমিনার সম্পন্ন ফিকাহ শান্ত্র মানব জীবনের সর্বক্ষেত্রে একান্ত প্রয়োজন: মুফতি আব্দুল মান্নান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গাইবান্ধার মতো নির্বাচনি অনিয়ম নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মেয়রপ্রার্থী মুহিবুর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্কুল ফাঁকি দিয়ে পার্কে আড্ডা, ১৩ শিক্ষার্থীকে থানায় দিলো ডিবি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce