দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সব সময় মানুষের পাশে থাকে: বিভাগীয় কমিশনার

আবীর মো. মুমিত

নভেম্বর / ১৬ / ২০২২

দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সব সময় মানুষের পাশে থাকে: বিভাগীয় কমিশনার
ad-spce

আবীর মোঃ মুমিত : দুর্ঘটনা- দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি প্রতিবাদ্য বিষয় নিয়ে সিলেটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২’র উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে নগরীর আলমপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বিভাগীয় কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশাররফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দেশ বিদেশে সুনামের সহিত কাজ করে যাচ্ছে। দূর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সব সময় মানুষের পাশে থাকে। তিনি বলেন
সিলেট যেহেতু ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকা তাই এখানে অত্যাধুনিক বিভিন্ন ইকুইপমেন্ট যুক্ত করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মানুষকে প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন দূর্যোগে মানুষকে প্রশিক্ষিত করছে। এই সপ্তাহের মাধ্যমে আরো বেশি প্রশিক্ষিত ভলান্টিয়ার ও মানুষকে সচেতন করে তুলবেন। বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ কে খুবই গুরুত্ব সহকারে দেখেন।
এ সময় তাঁকে গার্ড অব অনার সম্মান প্রদর্শন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি চৌকস দল।
উপস্থিত অতিথিবৃন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ উপলক্ষে কার্যালয়ের সম্মুখে যন্ত্রপাতি প্রদর্শনী ঘুরে দেখেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের হল রুমে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন।
সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এর সভাপতিত্বে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতিকুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেট রেঞ্জ এর ডিআইজি মফিজ উদ্দিন পিপিএম।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগ সিলেটের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন-ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম ভুঞা, উপসহকারী পরিচালক মো. সানাউল হক, সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন।
এছাড়া ভলান্টিয়ার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আরবান কমিউনিটি ভলান্টিয়ার সাব্বির আমিন
তাহমীদ,আব্দুল্লাহ মো. আদিলপ্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নাজিম উদ্দীন।
উল্লেখ্য সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মধ্যে র‌্যালি, মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ, মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা, বিভিন্ন দপ্তর পরিদর্শন ও পরামর্শ এবং বিভিন্ন স্থানে মহড়ার আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সব সময় মানুষের পাশে থাকে: বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বিকাশ কান্তি দাসের অবসর জনিত বিদায় সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোয়াইনঘাটে সরিষা চাষীদের মধ্যে বীজ সার ও পাওয়ার টিলার বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদে সাংবাদিক ইমরানের নমিনেশন দাখিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বালাগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ ৬ জনকে আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন শেখ হাসিনা যা অতীতের কোনো সরকার পারেনি: পরিকল্পনা মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কুষ্টিয়ায় বাউলদের উপর হামলার প্রতিবাদে সিলেটে ‘গান মিছিল’

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের মানুষ শেখ হাসিনাকে বিপুল ভোটে নির্বাচিত করে আবারও ক্ষমতায় আনবে: নুরুল ইসলাম নাহিদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুড়ী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবিরের যোগদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce