বিজ্ঞপ্তি
নভেম্বর / ১৬ / ২০২২
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ১নং এলাকা (দক্ষিণ সুরমা) পরিচালক পদে নমিনেশন দাখিল করেছেন সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান।
গতকাল মঙ্গলবার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর দক্ষিণ সুরমার গোটাটিকর সদর দপ্তরে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি নমিনেশন দাখিল করেন।
আশরাফুল ইসলাম ইমরান দৈনিক জালালাবাদ এর স্টাফ রিপোর্টার এবং এনটিভি ইউরোপ এর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতির দায়িত্বেও রয়েছেন তিনি।
আগামী ১৯ ডিসেম্বর সোমবার দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ হবে। সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।